সজীব ওয়াজেদ জয়
রাজনীতি

আ’লীগের হাত ধরেই দারিদ্র দূর হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, শত সংগ্রামে, অজস্র গৌরবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি

বৃহস্পতিবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন জয়। ওই পোস্টে সজীব ওয়াজেদ ৪ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সংযুক্ত করেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং এখন পর্যন্ত দলটির গৌরবময় অর্জনগুলো তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অদম্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশ থেকে দূর হয়েছে ক্ষুধা ও দারিদ্র।

সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ-বাঙালি ও বাংলাদেশ যার আপনজন। শত সংগ্রামে, অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামী লীগ।

আরও পড়ুন: মোসাদের সঙ্গে বৈঠক করেছেন নুর

সজীব ওয়াজেদ লেখেন, ৫২ বছরের বাংলাদেশে, অনেক ঝড়-ঝাপটা ও দুঃসময় কাটিয়ে সাড়ে ২৫ বছর দেশ শাসন করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী আমলের মধ্যে ২২ বছরের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি আরও লেখেন, লোড শেডিংয়ের অন্ধকার শেষে এখন আমরা শতভাগ বিদ্যুতায়নের দেশ। প্রত্যন্ত গ্রামের এখন পৌঁছে গেছে বিদ্যুতের আলো। টেকনাফ থেকে তেতুলিয়ার মূল সড়কগুলো সব চার লেনে উন্নীত করার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে অভ্যন্তরীণ ব্যবসা ও যোগাযোগ। সব ষড়যন্ত্র রুখে দিয়ে, শত্রুদের চোখ রাঙানি উপেক্ষা করে পদ্মা সেতু নির্মাণ করেছে সরকার।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা