ফাইল ছবি
রাজনীতি

নুরের সিদ্ধান্ত অবৈধ

নিজস্ব প্রতিনিধি: রেজা কিবরিয়াকে সরিয়ে যুগ্ম আহ্বায়ক রাশেদ খাকে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে। সোমবার (১৯ জুন) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: প্রয়োজনে নুরকে বহিষ্কার করা হবে

তবে দলটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এ সিদ্ধান্তকে অবৈধ হিসেবে অভিহিত করেছেন।

রেজা কিবরিয়া বলেন, নুরের বৈঠক ও সিদ্ধান্ত অবৈধ। গণ অধিকার পরিষদ আমার নামেই নিবন্ধন পাবে। দলের অধিকাংশ নেতাকর্মী আমার সঙ্গেই থাকবেন। দুই-চারজন নুরের সঙ্গে থাকতে পারে।

এর আগে সোমবার দিনগত রাতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাংগঠনিক আলোচনা ছাড়াও গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় উদ্ভূত পরিস্থিতি ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় সুশৃঙ্খলভাবে দলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে সর্বসম্মতিক্রমে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: রাশেদ খান গণঅধিকারের আহ্বায়ক

প্রসঙ্গত, সম্প্রতি গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এক অপরকে নানা অভিযোগে অভিযুক্ত করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা