ছবি : সংগৃহিত
রাজনীতি

প্রশাসন পলিসি বাস্তবায়নের হাতিয়ার

এস এম রেজাউল করিম, ঝালকাঠি : চৌদ্দ দলের মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, প্রশাসন সরকারের বিভিন্ন পলিসি বাস্তবায়নের হাতিয়ার। আর এসব পলিসি বাস্তবায়নে সরকারি দলের নেতাকর্মী ও সমর্থকদের উচিত তা বাস্তবায়নে সহায়তা করা।

আরও পড়ুন : শ্বাসরুদ্ধকর অবস্থায় গণতন্ত্র মৃতপ্রায়

কিন্তু বাস্তবে তার উল্টো ঘটে। ‘সরকারের সমর্থকরা সরকারের সে পলিসি সুষ্ঠু ভাবে বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে’ মন্তব্য করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা আওয়ামী লীগের নেতাকর্মীদের সরকারের বিভিন্ন চলমান প্রকল্পের বাস্তবায়নে সহযোগিতার করতে হবে।

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (২২ মে) থেকে সপ্তাহ জুড়ে সারা দেশের সাথে ঝালকাঠিতেও 'ভূমি সেবা সপ্তাহ-২০২৩' উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু, চৌদ্দ দলের মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য একথা বলেন।

উদ্বোধন ঘোষণার পর সু-সজ্জিত একটি বর্নাঢ্য সড়ক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেছে। বাদকদল সহ গাড়ির বহর সাজিয়ে শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান সড়ক এবং ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন : সারা বাংলায় বিক্ষোভ করতে হবে

এর আগে সকালে ঝালকাঠি সদর উপজেলা ভূমি অফিসের নতুন ভবনের নির্মান কাজের ভিত্তি স্থাপন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমির হোসেন আমু।

এমপি আমির হোসেন আমু, জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, সহকারী কমিশনার (ভুমি), সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা শোভাযাত্রা অংশ নেন। কির্তিপাশা ইউনিয়নে তৎকালীণ রাজা কির্তিনারায়নের জমিদার বাড়িতে গিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি আমির হোসেন আমু বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা স্মার্ট ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়ানো এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা দেওয়া হবে।'

আরও পড়ুন : গাজীপুর যাচ্ছেন নির্বাচন কমিশনার

তিনি আরো বলেন, 'উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে ৪টি পিলার যথাক্রমে: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার।'

জেলা প্রশাসক বলেন, 'ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হবে ভূমিসেবা সপ্তাহে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা