ছবি : সংগৃহিত
রাজনীতি

জনগণ ফুঁসে উঠেছে, পতন অনিবার্য

স্টাফ রিপোর্টার : নেতাকর্মীরা আজ অনেক বেশি উজ্জীবিত বলে মন্তব্য করেছেন সদ্য কারামুক্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন : অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী

জুলুম-অত্যাচার করে নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারেনি বর্তমান সরকার। আজকে যে লড়াই তা গণতন্ত্র ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনার লড়াই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হচ্ছে, তারই প্রতিফলন আজ দেখা যাচ্ছে। দেশের জনগণ আজ ফুঁসে উঠেছে। সরকারের পতন অনিবার্য।

বুধবার (২৬ এপ্রিল) বিকালে রাজধানীর আদাবরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ আসনে ভোট গ্রহণ শুরু

রিজভী বলেন, এই লড়াই কোনো ব্যক্তি বা দলের জন্য নয়। এটি দেশ বাঁচানোর লড়াই, একনায়কতন্ত্র থেকে মুক্ত হওয়ার লড়াই।

তিনি আরও বলেন, এই সরকারের হিংস্রতা শুধু রাজপথেই নয়, কারাগারেও। সেখানে রাজবন্দিরা অমানবিক জীবন-যাপন করছেন। আমাকে একা একটি প্রিজন ভ্যানে দাঁড় করিয়ে আদালতে আনা হতো।

আমি শারীরিকভাবে অসুস্থ। গাড়ী ব্রেক করলে পড়ে যেতাম। পরে হাইকোর্টের নির্দেশে চেয়ারের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন : সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী

রিজভী আক্ষেপ করে বলেন, ঈদের আগে সবকয়টি মামলায় জামিন পেলেও আমাকে মুক্তি দেওয়া হয়নি। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে দেওয়া হয়নি।

এসময় কারাগারে থাকাকালীন তার পরিবারের খোঁজ-খবর রাখার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে মুক্তি পাওয়ার পর থেকেই তার আদাবরের বাসায় গিয়ে দলের অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বুধবারও সকাল থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে ২ নেতাকে গুলি করে হত্যা

তার বাসায় গিয়ে শুভেচ্ছা জানান, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মীর সরাফত আলী সপু, অধ্যক্ষ সেলিম ভুইয়া, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, গাজীপুর জেলার ফজলুল হক মিলন, ঢাকা জেলার খন্দকার আবু আশফাক, নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগরের আমিনুল হক, প্রকৌশলী ইশরাক হোসেন, তানভীর আহমেদ রবিন, ছাত্রদলের কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, সাড়ে চার মাসেরও অধিক সময় কারাভোগের পর মঙ্গলবার বিকালে জামিনে মুক্তি পান রুহুল কবির রিজভী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা