ছবি : সংগৃহিত
রাজনীতি

খুনি মোশতাককে বঙ্গবন্ধুর প্রতিযোগী বলায় বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : খুনি মোশতাককে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রতিযোগী বলায় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন : স্বাধীনতার প্রেক্ষাপট আমরা ভুলে যাচ্ছি

সোমবার (২৭ মার্চ) দুপুরে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের তৃণমূল কর্মী ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ হাছান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সম্রাট আকন্দ ও স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহমুদুল আলম খোমেন।

আরও পড়ুন : ফের বাড়ল খালেদা জিয়ার মুক্তির মেয়াদ

এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বঙ্গবন্ধু হত্যায় প্রধান অভিযুক্ত খন্দকার মোশতাককে বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী উল্লেখ করে বক্তব্য দেন এই আওয়ামীলীগ নেতা।

আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমানের ধৃষ্টতামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ মিনিট ৪ সেকেন্ডের ভিডিওতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে বলতে শুনা যায়, খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিযোগী ছিলো, ছিলো কি না?

আরও পড়ুন : মহান স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ অর্জন

বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আওয়ামী লীগের অনেক নেতা মোশতাক সরকারে যোগ দিয়েছিল বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।

বক্তারা অভিযোগ করেন, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এম এ মান্নান খান, সহসভাপতি মাস্তাফিজুর রহমান মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান এসময় মাথা নেড়ে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।

আরও পড়ুন : বিএনপির মাথা খারাপ হয়ে গেছে

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ওই সভায় উপস্থিত সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আগামী ২৪ ঘন্টার মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ওই সভায় উপস্থিত সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতারা।

আরও পড়ুন : ভোটাধিকার ফেরানোর সংগ্রাম অব্যাহত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খন্দকার মোশতাকের কাতারে টেনে আনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা ছিলো, ইতিহাস তাই বলে। আমি সেটুকুই বলেছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা