রাজনীতি

সিইসির প্রস্তাব প্রত্যাখ্যান

সান নিউজ ডেস্ক: হঠাৎ করেই বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

বৃহস্পতিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে চিঠিতে ইসির পক্ষ থেকে বৈঠকের কোনো সময় ও এজেন্ডা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিএনপি সংলাপে বসতে সম্মত হলেই সময় নিয়ে আলোচনা হতে পারে বলেও চিঠিতে বলা হয়েছে। এতে অংশ নিতে পারবে বিএনপির সমমনা দলগুলোও।

তবে ইসির সংলাপের আমন্ত্রণকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র হাতে পেয়েছেন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, সংলাপে যাওয়ার কোনো সুযোগ নেই। তার দল এ সংলাপে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে না। কারণ বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। এ বিষয়ে ইসির কিছু করার নেই। এটি সরকারের বিষয়। বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার সংলাপ ছাড়া অন্য কোনো আলোচনায় অংশ নেবে না।

আরও পড়ুন: রোমানিয়া সীমান্তে ২৩ বাংলাদেশি উদ্ধার

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাদেরও সত্যিকার অর্থে কিছু করার মানসিকতা নেই। লোক দেখানোর জন্য সংলাপের চিঠি দিয়েছে।

এর আগে বিকালে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণ জানানোর বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার দলের অন্য নেতারা ও প্রয়োজনে সমমনা দলগুলোর নেতাসহ বাংলাদেশ ইলেকশন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ডিও পত্রের মাধ্যমে আলোচনা ও মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা