স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
রাজনীতি

দেশে এসে মামলা মোকাবিলা করুন

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগের নেতা কোনো দিন পালাননি। আমাদের নেত্রী পালাননি। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে ষড়যন্ত্র না করে দেশে আসুন, সাহস থাকলে দেশে আসুন। দেশে এসে মামলা মোকাবিলা করুন। এ দেশের মানুষ দেখতে পারবে কী করেছিলেন আপনি।

আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থী আসিফ নিখোঁজ

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে তিব্বত কলোনী বাজার সংলগ্ন রাস্তায় এ সমাবেশ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট নিয়ে কাজ করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তিনি মেট্রোরেল করেছেন, হাতিরঝিল করেছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ আজকে সারা বাংলাদেশের জনপ্রিয়।

তিনি বলেন, বিরোধী দল অনেক কথা বলে। বিরোধী দল তো নয়, বিএনপি ক্যান্টনমেন্টে থেকে তৈরি হয়েছিল, যারা জাতির পিতার হত্যার দিনে জন্মদিনে কেক কাটেন, যারা জাতির পিতার হত্যাকারীদের নিয়ে বিদেশে প্রতিষ্ঠা করেন, সেই দল আবার ভোট চায় নাকি। জনগণের কাছে ভোট চান ভালো কথা। জনগণ যদি ভোট দেয় আপনারা আবার ক্ষমতায় আসবেন। এত ফালাফালির কী দরকার আছে?

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে আর্জেন্টিনা

মন্ত্রী আরও বলেন, রাস্তা বন্ধ করে যদি জনগণের দুর্ভোগ সৃষ্টি করেন, আবার ভাঙচুর করেন, আবার যদি নৈরাজ্য সৃষ্টি করেন, নিরাপত্তা বাহিনীর দরকার হবে না, আমাদের নেতাকর্মীরাই জবাব দিয়ে দেবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মান্নান কচি প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা