রাজনীতি

জামায়াতের আমির গ্রেফতার 

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)।। কী অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে মৃত্যু আরও বেড়েছে

সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে বলে জানান সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম।

জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ দাবি করেন, ‘জামায়াতের আমিরকে আটক করে রাজধানীর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি সব মামলায় জামিনে আছেন। কেন তাকে গোয়েন্দা পুলিশ আটক করলো বুঝতে পারছি না।’

শফিক গত ১০ ডিসেম্বর বিএনপি সমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করে এ দাবিতে আগামী ২৪ ডিসেম্বর গণমিছিলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি ঘোষণা করেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামায়াতের যুগপৎ আন্দোলনের ঘোষণা আওয়ামী সরকারকে প্রচণ্ড অস্থির করে দিয়েছে। যার জন্য তারা জামায়াত আমিরকে গ্রেফতার করেছে।’

আরও পড়ুন: চীন ও ভারতীয় সেনাদের সংঘর্ষ

জামায়াত আমিরের গেফতারের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী। শফিকুর রহমান গত অক্টোবরে আগামী তিন বছরের (২০২৩-২৫) জন্য জামায়াতের আমির নির্বাচিত হন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘ...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা