প্রতীকী ছবি
রাজনীতি

রিজভীসহ ৪৩৪ জন কারাগারে

সান নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৪৩৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আর ১৪ নেতাকর্মীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আরও পড়ুন: বিএনপি সোহরাওয়ার্দী নয় কালশীতে যাক

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মতিঝিল ও পল্টন থানার মামলায় বিএনপির ২৪ জন নেতা–কর্মীকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। এর মধ্যে পল্টন থানার মামলায় ১৫ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের সাত দিন রিমান্ড চাওয়া হয়।

আরও পড়ুন: পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে

উভয় পক্ষের শুনানি নিয়ে পল্টন থানার মামলায় ১৪ জনের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর মতিঝিল থানার মামলায় ৯ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বিএনপির সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপি নেতা শাহজাহান, এ কে এম আমিনুল ইসলাম, ওয়াকিল আহমেদ, সজীব ভূঁইয়া, সারোয়ার হোসেন শেখ, সাইদুল ইকবাল মাহমুদ, মিজানুর রহমান, আল-আমিন, সাইফুল, শুভ ফরাজি ও মাহমুদ হাসান রনি।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

এর আগে রাজধানীর নয়াপল্টনে থেকে গ্রেফতার হওয়া বিএনপির নেতা–কর্মীদের দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিজন ভ্যানে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় আনা হয়। তখন ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে বিএনপি ও আওয়ামী পন্থী আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়। আদালতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা