বিএনপির সঙ্গে ছাত্রলীগ খেলবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ
রাজনীতি

বিএনপির সঙ্গে ছাত্রলীগ খেলবে

সান নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি বার বার বলেন, খেলা হবে। কিন্তু আপনাদের সঙ্গে এখন থেকে আমরা নয়, ছাত্রলীগ খেলবে। চাইলে যুবলীগও খেলতে পারবে।’

আরও পড়ুন : আমাদের নেতাকর্মীরা আঙ্গুল চুষবে না

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘শীতের সময় হিমালয় ও সাইবেরিয়া থেকে কিছু পাখি বাংলাদেশে আসে। তারা বাংলাদেশে এসে এই দেশের ফসল খেয়ে আবার চলে যায়। বিএনপিও শীতের পাখির মতো।’

আরও পড়ুন : ১০ ডিসেম্বর যান চলাচল স্বাভাবিক থাকবে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি সারাদেশে সমাবেশের নামে পিকনিক করছে। তারা কোনো সমাবেশ করছে না। কুমিল্লায় সমাবেশের তিন দিন আগে থেকে বিএনপির নেতা-কর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল।’

বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু পুঁটি মাছ লাফালাফি করে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বড় মাছ কিন্তু লাফালাফি করে না।

আরও পড়ুন : মারা গেছেন সাবেক এমপি শাহজাহান

তিনি আরও বলেন, বিএনপিও তেমনি পুঁটি মাছের মতো লাফালাফি করছে। মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ কিন্তু পুঁটি মাছ খেয়ে ফেলবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা