রাজনীতি

মাসুম বিল্লাহর দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড

নিজস্ব প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া: জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

বুধবার (২৯ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মানববন্ধন করতে গেলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।

ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে মিথ্যা সাজানো মামলায় জড়ানো হয়েছে। তারা ঘটনার সঠিক তদন্তের দাবিও জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলার সরাইল থানা পুলিশ ছয় বোতল ফেনসিডিলসহ এবং পুলিশকে মারধরের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহকে আটক করে। এই ঘটনায় মানববন্ধন করতে চাইলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়।

তবে দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে রেলগেট, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড়, চান্দুরা ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সহিলপুর ও ঘাটুরা, পীরবাড়ি, মেড্ডা ও আখাউড়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগ কর্মীরা ঘন্টাখানেক মহাসড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে খাটিখাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে সাজানো একটি ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি মাসুম বিল্লাহকে জড়িয়ে দিয়েছে। অবিলম্বে তার মুক্তি ও নিরপক্ষ তদন্ত করে মূল ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবিও জানান শোভন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম এম নাজমুল আহমেদ জানান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহকে ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা