রাজনীতি

মারা গেলেন বিএনপি নেতা শফিউল বারী বাবু

নিজস্ব প্রতিবেদক:

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু (৫১) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন। মঙ্গলবার (২৮ জুলাই) ভোর ৪টায় রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপোলো হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, ২০ দিন ধরে বাবু অসুস্থ ছিলেন। সোমবার (২৭ জুলাই) তাকে আনোয়ার খান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অবস্থা আরও অবনতি হলে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।

শায়রুল কবির খান জানান, বাবুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ ছিল। সোমবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হলে হাবিবুর নবী খান সোহেল, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ইশরাক হোসেন, ইয়াসিন আলীসহ অনেকে সেখানে গিয়ে খোঁজ খবর নেন।

তিনি জানান, সকাল ১০টায় নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে নামাজের জানাজা শেষে লক্ষ্মীপুর রামগতি উপজেলায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে। শফিউল বারীর আকস্মিক মৃত্যুতে পুরো বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত দুঃখিত বলে জানানো হয়েছে।

শোকবাণীতে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির রাজনীতির এক নির্ভীক সৈনিক ছিলেন বাবু। দলের সব ক্রান্তিকালে বাবু দায়িত্ব পালন করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। নিপীড়ন-নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে বাবু থাকতেন সামনের কাতারে। ছাত্রজীবন থেকেই তিনি আইনের শাসন, মানবিক মর্যাদা, মৌলিক-মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন দৃঢ় প্রত্যয় নিয়ে।’

তিনি আরও বলেন, ‘দেশে করোনার আক্রমণ শুরু হওয়ার পর থেকেই নিজের জীবনকে বিপন্ন করে নিরন্ন কর্মহীন মানুষের পাশে বারবার ত্রাণ সামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন সাবেক এই ছাত্রনেতা। অকালে পৃথিবী থেকে তার চলে যাওয়া দলের জন্য বড় ধরণের ক্ষতি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

বাবু স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী গেছেন।

বাবুর মৃত্যুতে দেশব্যাপী জেলা, মহানগর এবং এর অধীনস্থ সবল থানা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে মঙ্গলবার দিনব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা