রাজনীতি

বিএনপি নেতা জাফরুল আর নেই

সান নিউজ ডেস্ক: সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

আরও পড়ুন: ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাফরুলের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর জন্মগ্রহণ করেছেন। তিনি চট্টগ্রাম-১৫ এর সাবেক সংসদ সদস্য। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন: ডিভোর্সের পথে শোয়েব ও মির্জা!

জাফরুল ইসলাম চৌধুরী ১৪ অক্টোবর ১৯৫০ সালে চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় জন্মগ্রহণ করেছেন। তিনি বাণিজ্য বিষয়ে স্নাতক শেষ করেছেন। তিনি ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর সভাপতি ছিলেন।

এছাড়া ২০০৮ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনের জন্য তিনি চট্টগ্রাম-১৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়েছিলেন। ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিটের আহ্বায়ক হন।২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা