রাজনীতি

বিএনপির দেশ চালানোর সুযোগ নেই

সান নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ‘উনাদের (বিএনপি) তো চালানোর (দেশ চালানোর) কোনো সুযোগ নেই। তারা তো নির্বাচিত প্রতিনিধি না যে আওয়ামী লীগকে বিদায় করে দিয়ে রাষ্ট্র চালাবে। যেহেতু তারা নির্বাচিত প্রতিনিধি নন এবং আগামী ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিনিধি হওয়ার কোনো সুযোগও নেই, কাজেই তাদের তো রাষ্ট্রের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: কারও কাছে মাথা নত করা যাবে না

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে দৈনিক স্বদেশ বিচিত্রার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

মোজাম্মেল হক বলেন, আজকে বিএনপি বড় বড় সমাবেশ করছে, বহু লোকের সমাবেশ ঘটাচ্ছে। তারা তাদের অধিকারের কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু তাদের একটি কথার অর্থ আমি বুঝিনি। ওরা বলল, ১০ ডিসেম্বরের পর এই সরকার থাকবে না। তাহলে ১১ তারিখে কে রাষ্ট্র চালাবে, এটা পরিষ্কার হওয়া উচিত। তাহলে কি কোনো অদৃশ্য শক্তি রাষ্ট্র চালাবে? তারা কি সেটাই চাচ্ছেন যে কোনো অসাংবিধানিক গোষ্ঠী বা শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসুক। সেটা যদি চান তাহলে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

আরও পড়ুন: ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, সংবিধান অনুসারে বিকল্প কোনো পথ নেই। তাই তাদের জাতির কাছে বিষয়টি পরিষ্কার করার আহ্বান জানাই। আর যদি বলেন কোনো সংবিধান মানি না, কোনো কিছু সাংবিধানিক উপায়ে আসবে না। তাহলে বলতে চাই, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্রে একটি অসাংবিধানিক শক্তি ক্ষমতায় থাকবে, এই অবস্থা যারা সৃষ্টি করতে চায় সেটা নিঃসন্দেহে অন্যায় ও অসাংবিধানিক। তাদের বিচার হওয়া উচিত।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা