২৪ ডিসেম্বর আ’লীগের ২২তম জাতীয় সম্মেলন
রাজনীতি

২৪ ডিসেম্বর আ’লীগের ২২তম কাউন্সিল

সান নিউজ ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে ২২তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

আরও পড়ুন : কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে

শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

চলতি বছরের ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিলের বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে ব্যয় কমাতে হবে ২২তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতায়। তাই খরচ কমানোর জন্য আয়োজন হবে সাদামাটা।

আরও পড়ুন : বিএনপির আমলে রিজার্ভ শূন্য ছিল

এ সময় ২২তম জাতীয় সম্মেলন প্রস্তত কমিটি গঠনের নির্দেশ দেন দলের সভাপতি শেখ হাসিনা।

এর আগে বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে একগুচ্ছ ইস্যু নিয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পর পুনরায় বৈঠক শুরু হয়েছে।

আরও পড়ুন : জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে অম্বিকাপুরে জাতীয় পতাকা তুলেছিলাম

বিরতির সময় সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘এবার একদিনে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ সম্মেলনে সকালে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে কাউন্সিল অধিবেশন হবে অর্থাৎ নেতৃত্ব নির্বাচন পর্ব। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘২২তম জাতীয় সম্মেলন সফল করতে বেশকিছু উপ-কমিটি গঠন করা হয়েছে। পরে কমিটির সদস্যদের নাম জানিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুন : খালেদা জিয়াকে কারাগারে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই

অপরদিকে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানান দলের সাধারণ সম্পাদক ।

শুক্রবারের এই সভা থেকেই ঘোষণা আসতে পারে চার সহযোগী ও দুই ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতী লীগের সম্মেলনেরও।

আরও পড়ুন : মানুষের বুকে গুলি চালিয়েছিল বিএনপি

এছাড়া এ বৈঠকে দলটির জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের দুই শাখার সম্মেলনের তারিখও নির্ধারণ হতে পারে।

অপরদিকে চলতি বছরের ডিসেম্বর মাসে রংপুর সিটি নির্বাচন, বিএনপির আন্দোলন নিয়ে নিজেদের সাংগঠনিক কর্মসূচিসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও নানা দিকনির্দেশনাও আসবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা