রাজনীতি

ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলা জেলা ছাত্রদলের নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে পুলিশের গুলিতে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

আরও পড়ুন: আরও পড়ুন: রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়ন (দক্ষিণ) শাখা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি সরকার আলী মেম্বারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম নবাব।

আরও পড়ুন: আফগানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

এতে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান মাসুদ, মেহেদি, হাসানসহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিভিন্ন স্তরে নেতাকর্মী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা