রাজনীতি

চা শ্রমিকদের দাবি বিবেচনার অনুরোধ

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ চা শ্রমিকদের চলামান মজুরি বাড়ানোর দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য বাগান মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। শুক্রবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে এক স্ট্যাটাসে এই অনুরোধ করেন মাহবুবউল আলম হানিফ।

আরও পড়ুন: সাকিবের সঙ্গে প্রেম করছেন ববি

সম্প্রতি দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকেরা। এরইমধ্যে চা-শ্রমিক, মালিক ও শ্রম অধিদপ্তরের মধ্যে অনুষ্ঠিত দুই দফার বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকার প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে শ্রমিকরা রাজি না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকরা দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করা ছাড়া কোনো অবস্থাতেই কর্মসূচি স্থগিত করবে না বলে ঘোষণা দিয়েছেন। দাবি আদায়ে আজ (শনিবার) থেকে সিলেটে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। এর আগে গত ৯ আগস্ট থেকে এই আন্দোলন শুরু হয়।

এদিকে, লাগাতার আন্দোলনে প্রতিদিন ব্যাহত হচ্ছে কোটি কোটি টাকার চা উৎপাদন। এমনকি চলমান আন্দোলনে দেশের চা রপ্তানিও বহুলাংশেই থমকে দাঁড়িয়েছে। এরমধ্যে গত ১৭ আগস্ট রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে চা-বাগান মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীর বৈঠক হয়। সন্ধ্যায় ৬টার দিকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ১১টায়। চা শ্রমিকদের মজুরি নির্ধারণে প্রায় ৫ ঘণ্টার মতো ত্রিপক্ষীয় বৈঠকের পরও কোনো সমঝোতা হয়নি।

আরও পড়ুন: প্রিয়াঙ্কা যখন বিশ্বসুন্দরী, নিক তখন শিশু

প্রসঙ্গত, বাংলাদেশ চা বোর্ড ও চা-শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী, দেশে সবমিলিয়ে ২৫৬ টি চা-বাগান আছে। এতে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা ১ লাখ ৩ হাজারের উপরে। অস্থায়ী শ্রমিকের সংখ্যা ৩০ হাজার। দেশে মোট চা শ্রমিক পরিবারের বাসিন্দা প্রায় ৮ লাখ। এরমধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে শ্রমিকের সংখ্যা প্রায় ১ লাখ ৩৩ হাজার।

প্রতিদিন একজন শ্রমিককে অবশ্যই ২৩ কেজি চা-পাতা উত্তোলন করতে হয়। তবেই সে পাবে ১২০ টাকা। মজুরি ও রেশন মিলিয়ে একজন শ্রমিক প্রতিদিন সর্বোচ্চ ১৮০ টাকা পায়। যেখানে একজন খেতমজুরের বর্তমান আয় প্রতিদিন ৫০০ টাকা। একজন রিক্সা চালকের প্রতিদিনের আয় প্রায় ৬০০ টাকা।

আরও পড়ুন: কমেছে সবজির দাম

অন্যদিকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের চা শ্রমিকরা বর্তমানে দৈনিক ২৩২ রুপি পেয়েও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। এছাড়া শ্রীলঙ্কা ও নেপালসহ শীর্ষ চা উৎপাদনকারী দেশ চীন ও কেনিয়ার চেয়ে বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি অনেক কম।

প্রতি দুই বছর পর পর চা শ্রমিকদের মজুরি বাড়ানোর চুক্তি হওয়ার কথা। ২০১৯ সালের জানুয়ারিতে আগের চুক্তির মেয়াদ শেষ হয়। ২০২০ সালের ১৫ই অক্টোবর শ্রীমঙ্গলে দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। ওই চুক্তিতে চা শ্রমিকদের মজুরি ১০২ টাকা থেকে ১২০ টাকায় উন্নীত করা হয়। ২০২০ সালের ডিসেম্বরে ওই চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১লা জানুয়ারি থেকে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা। মজুরি বাড়ানোর চুক্তি সই করতে চা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও মালিক পক্ষ আলোচনায় আসেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

৬০০ গাড়ির লং মার্চ করে জনগণের ক্ষতি করছেন: খায়ের ভূঁইয়া

বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য ‘বট বাহিনী...

২৬ মাদক মামলার আসামি ফের ইয়াবাসহ আটক

কুড়িগ্রামের উলিপুরে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে...

উলিপুরে ভিশনস্প্রিং-এর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্ব...

রংপুর বিভাগের সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা