ভালুকা আ’লীগের বিক্ষোভ মিছিল
রাজনীতি
সিরিজ বোমা হামলার প্রতিবাদ

ভালুকা আ’লীগের বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় ১৭ আগষ্ট বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপী এক যোগে সিরিজ বোমা হামলার ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আ’লীগ।

আরও পড়ুন : ১৭ বছরেও বিচার শেষ হয়নি

বুধবার (১৭ আগস্ট) বেলা ১১ টায় স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদের নেতৃত্বে ভালুকা বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন বলেন, বিএনপি-জামায়াত সব সময় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে। তারা কখনো দেশের ভালো চায় না। যার কারনে আজ তাদের রাজনীতি বিলুপ্তির পথে।

তিনি আরো বলেন, ১৭ আগষ্ট আজকের এই দিনে দেশব্যাপী বোমা হামলার মাধ্যমে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিনতি করতে চেয়েছিলো।

আরও পড়ুন : চট্টগ্রামে ৫ জেএমবির মৃত্যুদণ্ড

আজও তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের এই অপশক্তির বিরুদ্ধে লড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পরে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজি বোমা হামলার প্রতিবাদে বক্তব্য রাখেন, আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, আলহাজ্ব এম এ ওয়াহেদ।

আরও পড়ুন : জিম্বাবুয়ে জুড়ে হামে ১৫৭ শিশুর মৃত্যু

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান ছানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেফার আহমেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা