স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার বিচার দাবি
রাজনীতি

স্বেচ্ছাসেবক দল নেতা রহিম হত্যার বিচার দাবি

জামালপুর প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, ভোটার বিহীন অবৈধ শেখ হাসিনা সরকারের মসনদে কাঁপন ধরেছে পতনের আশংকায়। তাই খুন হত্যা দমন নিপিড়ন চালিয়ে সরকার বিরোধী আন্দোলনরত বিএনপির নেতাকর্মীদের দমনে মরিয়া হয়ে উঠেছে।

আরও পড়ুন: গণতন্ত্র থাকলে দেশের উন্নতি হয়

এরই ধারাবাহিকতায় ভোলায় বিদুৎ এর লোডশোডিং ও দ্রব্যমুল্যের উর্ধগতির প্রতিবাদে কর্মসুচিতে বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে গুলি চালালে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হয়। এই হত্যা সরকারের পরিকল্পিত। সরকার বিরোধী আন্দোলন দমাতে সরকার এই হত্যাকান্ড ঘটিয়েছে।

তিনি আরো বলেন, গুম খুন করে সরকার বিরোধী আন্দোলন দমন নয় আরো বেগবান হবে। শহীদ আব্দুর রহিমের রক্তের কসম খেয়ে বলছি, এই স্বৈরাচারিনী শেখ হাসিনাকে গদি থেকে টেনে হেঁচরে না নামিয়ে বিএনপির একটি নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা।

রহিম হত্যার বিচারের ফয়সালা রাজপথেই হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন এই বিএনপি নেতা।ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামালপুর শহরের স্টেশন রোড মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সোমবার দুপুর ১২ টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন।

আরও পড়ুন: শিশুদের টিকাদান শুরু

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রুকন,আজাদ সওদাগর,আব্দুর রব, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদ আলী, সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল,মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা