ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির ওয়ার্ড সম্মেলনে সংঘর্ষ

সান নিউজ ডেস্ক : বিএনপি ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড সম্মেলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে মা-ছেলেকে হত্যা

শনিবার (২ জুলাই) মোহাম্মদপুরের নীরা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ৫টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শেষের দিকে বিক্ষুব্ধ একটি গ্রুপ প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে।

এসময় মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হককে লাঞ্ছিত করা হয়।

২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কাদের গণমাধ্যমকে বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড সম্মেলন ঘিরে এলাকাপ্রীতি এবং পদবাণিজ্য হচ্ছে। যারা অর্থ দিচ্ছে তারা কমিটিতে জায়গা পাচ্ছে।

আরও পড়ুন: নাইজেরিয়ায় হামলায় নিহত ৩০ সেনা

তিনি আরও বলেন, স্থানীয় বিএনপি নেতারা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। গাড়ির গ্লাস, স্টেজ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদসহ কয়েকজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় নেতাদের নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে হট্টগোল হয়েছিল। পরে আমান ভাইয়ের ধমকে সবাই চুপ হয়ে গেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ পুলিশ নিহত

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সম্মেলন শেষ করে চলে এসেছি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা