তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ( ফাইল ছবি )
রাজনীতি

সিলেটে বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বন্যাকবলিত সিলেটে বিএনপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

মঙ্গলবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সিলেটে বন্যাদুর্গত এলাকায় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধিসহ আমাদের নেতাকর্মীরা সবাই মিলে কাজ করে যাচ্ছেন। সেখানে (আজ) সিলেটের মেয়র বক্তব্য রেখেছেন। সেখানে প্রধানমন্ত্রী তাকে বললেন, আপনাদের দলের (বিএনপি) কাছ থেকে জনগণ কী পেয়েছে, একটু বলুন। তিনি কিছু বলতে পারলেন না। কারণ বিএনপির পক্ষ থেকে কিছুই করা হয়নি। সিলেটে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা ঢাকায় বসে লম্বা লম্বা বক্তৃতা দেন, বাক-বাকুম করেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা সিলেটে বন্যা দুর্গতদের সাহায্যে যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, আজ প্রধানমন্ত্রী সেখানে নির্দেশনা দিয়েছেন, সিলেটের প্রধান নদীগুলো ড্রেজিং করা দরকার। প্রতিবছর পলি পড়ার কারণে নদীর ধারণ ক্ষমতা কমে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা