মনিরুল হক সাক্কু (ছবি: সংগৃহীত)
রাজনীতি

বিএনপি থেকে আজীবন বহিষ্কার সাক্কু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় দলের সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এর আগে পদত্যাগ করেন তিনি। আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাক্কু। এর আগে তিনি টানা দুবার কুসিক মেয়রের দায়িত্ব পালন করেন। এ দিন বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর বাসায় সাক্কুর ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন মজুমদার তার পক্ষে পদত্যাগপত্রটি জমা দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বক্তব্য অশালিন এবং অগনতান্ত্রিক

সংবাদ মাধ্যমকে সন্ধ্যা ৭টার দিকে কবির হোসেন মজুমদার সাক্কুর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগপত্রটি আমি নিজেই রাবেয়া চৌধুরীর হাতে পৌঁছে দিয়েছি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা