ডা. মুরাদ হাসান
রাজনীতি

মাথায় সিলিং ফ্যান পড়ে আহত ডা. মুরাদ

সান নিউজ ডেস্ক: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের ওপর চলন্ত সিলিং ফ্যান পড়ে কপাল ফেটে গেছে। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু জাহিম নাঈম।

আরও পড়ুন: আমিরাতের প্রেসিডেন্ট মারা গেছেন

বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডা. মুরাদ হাসান দীর্ঘদিন ধরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে বাড়ির বৈঠক খানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় চলন্ত সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসানের কপালের ওপর। এতে তার কপাল ফেটে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেয়া হলে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।

আরও পড়ুন: আমিরাতের প্রেসিডেন্ট মারা গেছেন

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী বলেন, ‘সিলিং ফ্যান পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কপাল ফেটে যাওয়ার খবর পাই। পরে হাসপাতালের তিন সদস্যবিশিষ্ট চিকিৎসক দল মুরাদ হাসানের বাড়ি গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।’

তিনি আরও বলেন, ‘ডা. মুরাদ হাসানের কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা