ড. কামাল হোসেন
রাজনীতি

সরকার ও আমরা এক হয়ে গেছি

নিজস্ব প্রতিবেদক: সরকার এবং আমরা একত্রিত হয়ে গেছি। ফলে সার্চ কমিটি বলুন আর অনুসন্ধান কমিটি বলুন কেউ নিরপেক্ষ ব্যক্তি খুঁজে বের করতে পারবে না। সার্চ কমিটিতে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই বলে মন্তব্য করেছেন, বিশিষ্ট আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানের নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে ড. কামাল এসব কথা বলেন।

আলোচনায় আরও অংশ নেন- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল, বেলার প্রধান নিবার্হী সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুন: যুক্তরাজ্যে ইউনিসের তাণ্ডব, নিহত ১০

ড. কামাল আরও বলেন, দেশ আজ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। রাষ্ট্রের ক্ষেত্রে আজ ভগ্নদশা। জনগণের দাবি যখন নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় আইন করা, ঠিক তখন সরকার দেশ ও জাতির বিবেককে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তড়িঘড়ি করে আইন প্রণয়ন করেছে সার্চ কমিটি গঠনের জন্য। যা নির্বাচন কমিশন গঠনের আইন বলে প্রচার করা জাতির সঙ্গে তামাশা ও এক মহাপ্রহসনমাত্র।

তিনি বলেন, রাজনীতি অর্থনীতি শিক্ষা সামাজিক সংস্কৃতি অস্থিরতা। স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার, জানমালের নিরাপত্তা অধিকারসহ মানুষের মৌলিক মানবাধিকারগুলো প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। শাসকগোষ্ঠীর দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গুম, খুন, ধর্ষণ, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ফলে সাধারণ নাগরিক আজ দিশেহারা।

ড. কামাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কারণে এবং সঠিক বৈদেশিক নীতির অভাব ও দুর্নীতির জন্য আমাদের শ্রমবাজার ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে। ড. কামাল বলেন, বাংলাদেশের জনগণ কর্তৃত্ববাদী ও অগণতান্ত্রিক শাসনের অবসান চায়। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা