রাজনীতি

বিএনপি জিতলে আ’লীগের সর্বনাশ

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকার পক্ষে রায় দেবে, আওয়ামী লীগকেই বিজয়ী করবে। আমাদের বিজয়ী হতেই হবে। উন্নয়নের ধারাবাহিকতা আমরা যদি ধরে রাখতে না পারি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। বিএনপি-জামায়াত সুযোগ পেলে আমাদের সকল অর্জন নষ্ট করে ফেলবে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁ জেলা স্কুল মাঠে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমলের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।

এর আগে সম্মেলনের প্রথম অধিবেশনে নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে মাহবুবুল হক কমল ও সাধারণ সম্পাদক পদে রেজাউল করিমের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন।

আরও পড়ুন: ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় বিএনপি

খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি সারা দেশে আগুন সন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। জনগণের জন্য রাজনীতি করলে তারা আগুন সন্ত্রাস করতে পারতো না। নির্বাচনকে সামনে রেখে ফের পাঁয়তারা করছে বিএনপি। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছেন। বিএনপি যদি নির্বাচনে আসে ভালো, না আসলেও কিছু যায় আসে না। নির্বাচন হবেই।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেটি বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১০-১৫ বছরে বাংলাদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ হচ্ছে।

খায়রুজ্জামান লিটন বলেন, আজকে বিশ্ব আমাদের সমীহ করছে। শ্রীলঙ্কা আর্থিক দুরবস্থার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছেন। এই সক্ষমতা আমরা অর্জন করে ফেলেছি। আমাদের উন্নয়ন ও গৌরবের অর্জন মানুষের মাঝে প্রচার করতে হবে। আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা আরও বেড়েছে। লাখ লাখ তরুণ প্রজন্ম আজকে নৌকার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। কারণ আওয়ামী লীগ সরকার তাদের পছন্দের নতুন বাংলাদেশ গড়ছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা নিহত

তিনি আরও বলেন, বাংলাদেশর মানুষ জীবনে যা কল্পনা করেনি, সেটি আমরা দেখতে পাচ্ছি। আমাদের নিজস্ব বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে ঘুরছে। দেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এসডিজির ১৭টি লক্ষ্য পূরণের পথে বাংলাদেশ। বাংলাদেশ সত্যিকারের ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশের সকল সুযোগ সুবিধা পাচ্ছেন গ্রামের মানুষেরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা