রাজনীতি

কাদের মির্জার ৪, বাদলের ৩ অনুসারী নির্বাচিত

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়ন পরিষদের ৩টিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত এবং ৪টিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত ও ১ টিতে জামায়াত ইসলাম সমর্থিত চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ থেকে আট ইউনিয়নে আলাদা আলাদা প্রার্থী দেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আবদুল কাদের মির্জা সমর্থিত ১ নং সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ৩ নং চর হাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ, ৭ নং মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী, মিজানুর রহমান বাদল সমর্থিত ৪ নং চরকাঁকড়া ইউনিয়নে হানিফ সবুজ, ৫ নং চর ফকিরা ইউনিয়নে জায়দল হক কচি, ৬ নং রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৮ নং চর এলাহি ইউনিয়নে আবদুর রাজ্জাক এবং ২ নং চরপার্বতী ইউনিয়নে জামায়াত ইসলাম সমর্থিত মোহাম্মদ হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিতের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: ইউপি নির্বাচন: ৭ম ধাপে বিজয়ী যারা

উল্লেখ্য, ৭ম ধাপে অনুষ্ঠিতব্য আট ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন নারী সদস্য সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আট ইউনিয়নের ৭৮ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৭৫৭ জন এবং নারী ভোটার ৮৮ হাজার ৭৭১ জন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা