রাজনীতি

বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বিএনপির জন্মই হচ্ছে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করেছিল। বিশ্ব নেতৃবৃন্দ যখন শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) শরিয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নের নদীভাঙন কবলিত ৪০৩টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এছাড়া আরও উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী ও জাকির হোসেন মুন্সী।

আরও পড়ুন:

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে জনকল্যাণের জন্য। আওয়ামী লীগই পৃথিবীর ইতিহাসে একমাত্র দল, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দল বাংলাদেশ নামের জন্ম দিয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সব সূচকে এগিয়ে যাচ্ছে। কোনো ষড়যন্ত্রই এ অগ্রগতিকে ব্যাহত করতে পারবে না।

তিনি আরও বলেন, আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এ দুর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ এসেছে, এলাকা আলোকিত হয়েছে। এ এলাকায় এখন আর নদীভাঙন নেই। এ অঞ্চলের মানুষ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে।

উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, বিএনপি এ দেশকে মনেপ্রাণে এখনও ধারণ করতে পারেনি। তাদের ধ্যান-জ্ঞান হলো পাকিস্তান আর দেশবিরোধী ষড়যন্ত্র।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা