ছবি: সংগৃহীত
রাজনীতি

খালেদাকে বিদেশে নিতে রিটের শুনানি কাল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর বুধবার (২২ ডিসেম্বর) শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মামনুন রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২১ ডিসেম্বর) এ আদেশ দেন।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ সোমবার (২০ ডিসেম্বর) সকালে রিটটি করেন।

ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। তিনি বলেন, আমি নিজের দায়িত্ব থেকে একজন অসুস্থ মানুষের মানবাধিকার রক্ষার জন্য এ রিট দায়ের করেছি। কারও প্ররোচনায় বা কারও স্বার্থে এ রিট দায়ের করিনি।

এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা খালেদা জিয়াকে বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সাড়া মেলেনি।

বিএনপি ও খালেদা জিয়ার চিকিৎসকরা বলছেন, বেগম জিয়ার শরীরের বিভিন্ন প্যারামিটার নিচের দিকে নেমে যাচ্ছে। হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাচ্ছে। রক্ত কিংবা ওষুধ দিয়ে তার মাত্রা বাড়ানো হচ্ছে। অতিরিক্ত রক্তও আর দেওয়া যাচ্ছে না। ফলে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ বেড়ে যাচ্ছে। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা