ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন
রাজনীতি

বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন

নিজস্ব প্রতিবেদক: বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরের সাজে সজ্জিত হাস্যোজ্জ্বল শোভনের পাশে দেখা যায় বধূর সাজে সজ্জিত তোহফা সাদিয়া বিথিকে। সামাজিক মাধ্যমে বর- কনের ছবি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত ও অনুসারীরা।

দীর্ঘ দিন প্রেমের পর অবশেষে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনেকটা ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে দুই পরিবার। কিছু আত্মীয়স্বজন ছাড়া এ অনুষ্ঠানে তেমন কেউ উপস্থিত ছিলেন না।

এর আগে, ২০১৯ সালে সভাপতির দায়িত্ব পালনকালে তার বিয়ের গুঞ্জন উঠে। সামাজিক মাধ্যমে একজন নারীর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করে ছাত্রলীগের একটি অংশ। সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই নারীকেই বিয়ে করলেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা