রাজনীতি

ইনডেমনিটি অধ্যাদেশ ছিলো ইতিহাসের জঘন্যতম আইন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর জিয়া মোস্তাক গংরা খুনিদের রক্ষা করতে যে ইনডেমনিটি অধ্যাদেশ আইন করেছিলো, তা ছিলো ইতিহাসের জঘন্যতম আইন। ১৯৯৬ সালের ১২ নভেম্বর আজকের এই দিনে সেই জঘন্যতম ইনডেমনিটি আইন জাতীয় সংসদে বাতিল হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে সিনিয়র কৃষিবিদ সন্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর খুনিরা চেয়েছিল এই হত্যাকান্ডকে বৈধ করতে। তাই তারা ইনডেমনিটি অধ্যাদেশ করে, পরে ১৯৭৯ সালে খুনি জিয়াউর রহমান তা সংবিধানে সংযোজন করে। যার কারণে ৯৬ সালের আগে পর্যন্ত মামলা তো দূরের কথা একটা জিডিও করা যায়নি, তারা চেয়েছিল এই আইনের মাধ্যমে বঙ্গবন্ধুর খুনিদেরকে মুক্তি দিয়ে দিতে এবং পরবর্তীতে যাতে এর কোন বিচার না হয়।

তিনি আরও বলেন, আজ ১২ ই নভেম্বর, ১৯৯৬ সালের এই দিনে জাতীয় সংসদে ইনডেমেনিটি আইনটি বাতিল করা হয়, এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন। বিএনপি সেদিন বিরোধী দলে ছিল, তারা চায়নি এ আইনটি কার্যকর হোক। সে জন্য তারা সেদিন পার্লামেন্ট বর্জন করেছিল এবং সারাদেশে হরতাল ডেকেছিল। কেন তারা উপস্থিত হয়নি এর কি কোনো ব্যাখ্যা আছে তাদের কাছ?

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, দেশবিরোধী শক্তি এখনো বসে নেই। তারা এখনও দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত । তারা এখনো দেশকে চায় পাকিস্তান ও তালেবান রাষ্ট্র হিসেবে তৈরি করতে, তারাই পূজামণ্ডপে হামলা করে সারাদেশে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে।

কৃষিবিদদের উদ্দেশ্য করে বাহাউদ্দিন নাছিম বলেন, কৃষিবিদদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা সমাজের সকল স্তরে আসা যাওয়া করেন। আপনাদের সজাগ থাকতে হবে,কেউ যাতে দেশের ক্ষতি করতে না পারে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিবিদ ইনস্টিটিউশন এর সভাপতি কৃষিবিদ ড. শহীদুর রশীদ ভূঁইয়া, মহাসচিব খায়রুল আলম প্রিন্স, কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মেট্রোর সভাপতি লিয়াকত আলী জুয়েল, সাধারণ সম্পাদক তাসদিকুর রহমান সনেট সহ সহস্রাধিক প্রবীণ কৃষিবিদ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা