রাজনীতি

দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায়না

নিজস্ব প্রতিবেদক: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইন শৃংখলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। নির্বাচন নিয়ে হামলা-পাল্টা হামলা আর গোলাগুলি নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খুন-খারাবি জনমনে আতংক সৃষ্টি করেছে। দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায়না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সারাদেশে চলছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এক সময় উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হতো। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন, উৎসবের পরিবর্তে আতংকের হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, যেন কিছুই করার নেই তাদের। পাশাপাশি আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের সামনে প্রতিদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতাশ করছে জাতিকে। ইতোমধ্যেই কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে একজন মায়ের দুই ছেলেকেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না।

তিনি আরো বলেন, নির্বাচনী সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন শন্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবেনা এটা হতে পারে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আরো কঠোর উদ্যোগ নিতে হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা