রাজনীতি

নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে আসন্ন ইউপি নির্বাচনী সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেকজানপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে আরও ৮ জন গুরুতর আহত হন।

চারজন নিহতের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হারুনুর রশিদ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফুটবল প্রতীকের রিপন মোল্লা ও মোরগ প্রতীকের আবু খায়ের।

এরমধ্যে সকালে রিপনের সমর্থকরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে আবু খায়েরের সমর্থকদের বাড়িঘরে হামলা করে। এ সময় অন্তত ১২ জন গুরুতর আহত হয় এবং গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপালে নিয়ে আসার পথে চারজন নিহত হন।

আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, আমি এবার নির্বাচন করছি না। আবু খায়ের এবং রিপন মোল্লা এই দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওয়ার্ডে। আজ সকালে দলবল নিয়ে রিপনের সমর্থকরা হামলা করে মোরগ প্রতীকের আবু খায়েরের সমর্থকদের ওপর।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুনুর রশিদ বলেন, গুলিবিদ্ধ হয়ে মোট চারজন নিহত হয়েছেন। আহত হন আটজন। এরমধ্যে আহত চারজনকে নরসিংদী সদর হাসপাতালে রেখে বাকিদের ঢাকায় পাঠানো হয়। অন্যদিকে মরদেহ চারটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা