রাজনীতি

সহিংসতার ঘটনায় বুলুসহ ১৫ নেতা জড়িত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেফতারকৃত জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়ে জবানবন্দি দেন বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

বুধবার (২৭শে অক্টোবর) পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এদিকে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনায় সোমবার দিবাগত রাতে বিএনপি নেতাসহ মামলার আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব। আটকদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সুপার জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ফয়সাল ইনাম কমলকে গত সোমবার রাতে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বিচারক মোহাম্মদ সাঈদীন নাঁহী ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতে কমল চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার ঘটনার উসকানিদাতা হিসেবে বরকত উল্লা বুলুসহ বিএনপি-জামায়াতের ১৫ জন নেতার সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন। তবে অন্য নেতাদের নাম তিনি বলেননি। জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপার আরও জানান, গত সোমবার গ্রেফতারকৃতদের মধ্যে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড করিমপুরের ইমরান হোসেন নিশান (২০) জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোজী সোনিয়া আক্তারের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। একই আদালতে পূর্বে গ্রেফতারকৃত তিন আসামি নুরুল ইসলাম জীবন, আলী আজগর ও নুরুল ইসলাম সুমনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, নিশান ও পূর্বে গ্রেফতারকৃত আব্দুর রহিম সুজনসহ কয়েকজন মন্দিরে লুটপাট করে ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করেন। নিশান ৮ হাজার টাকা ভাগে পান। এর মধ্যে সাড়ে ৫ হাজার টাকা সে খরচ করে। বাকি আড়াই হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়।

এদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দলীয় নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে মাইজদীতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান অভিযোগ করে বলেন, পূজামণ্ডপে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটানো হলেও সরকার প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গণহারে গ্রেফতার করছে। এমনকি বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগমগঞ্জের সাবেক এমপি বরকত উল্লা বুলুকে হুকুমের আসামি করা হয়েছে; যা ঐ এলাকার জনগণ বিশ্বাস করে না। তারা সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা