রাজনীতি

মন্দিরে হামলা: জামায়াত নেতার দায় স্বীকার 

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ কামালউদ্দিনে আদালতে তিনি জবানবন্দি প্রদান করেন।

কামালউদ্দিন আব্বাসী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এর আগে সকালে হাজীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় তাকে। সন্ধ্যায় চাঁদপুরের আদালতে হাজির করা হয় তাকে। এ সময় হামলার কথা স্বীকার করেন আব্বাসী। আদালতে জবানবন্দি দেওয়ার পর বৃহস্পতিবার রাতেই তাকে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, অভিযুক্ত কামালউদ্দিন ভোলদিঘী ফাযিল মাদরাসার আরবি শিক্ষক। ১৩ অক্টোবর রাত ৮টার পর হাজীগঞ্জ বাজার মন্দিরে হামলা করে একদল দুর্বৃত্ত। ওই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন এবং পরে আরও একজন মিলে মোট পাঁচজন নিহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ৮ মন্দিরের প্রধানগণ আরও ৮টি মোট ১০টি মামলা করে। এসব মামলায় অজ্ঞাত প্রায় ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। এরমধ্যে জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসীসহ ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, হাজীগঞ্জের ঘটনার আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। সংগ্রহ করা ফুটেজে দেখা গেছে, জামায়াত নেতা কামালউদ্দিন আব্বাসী মন্দিরে হামলাকারীদের নেতৃত্ব দিচ্ছেন। এর সঙ্গে আরও যারা জড়িত তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা