রাজনীতি

আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে আজ রাজধানীতে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করেন। সভায় ভার্চুয়ালি যোগ দেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা প্রতিরোধের নির্দেশ দেন। বাংলাদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, ইতিমধ্যে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হয়েছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকীদেরও দ্রুত আইনের আওতায় নেয়া হবে।

তিনি বলেন, দেশ যখন বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে তখনই চিহ্নিত মহল ষড়যন্ত্র করছে। এছাড়া, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার সচেষ্ট এবং কার্যকর ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে 'সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা' করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা