রাজনীতি

কুমিল্লার ঘটনায় জড়িত বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ঘটনার পেছনে বিএনপি-জামায়াত জড়িত বলে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মধ্যে অনেক নেতা আছে, যারা এ দেশটা চায় না। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারাই এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কুমিল্লার ওই ঘটনা ঘটিয়েছে। এটা নিশ্চয়ই বের হবে, কারা ওখানে কোরআন শরিফ রেখেছিল। বের হওয়ার পর সবকিছু দিবালোকের মতো স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, এটি (কুমিল্লার ঘটনা) আবার ভিডিও করেছে। ভিডিও করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এগুলো কী উদ্দেশ্যে করা হয়েছে? উদ্দেশ্য খুবই স্পষ্ট।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘যেকোনো সরকার, এটা বিএনপিও হোক, দেশের শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল থাকুক; তারা চায় কিনা জানি না! পৃথিবীর সব দেশের সরকারই এটা চায়। বিএনপি আসলে কী চায়, তা অবশ্য জানি না। তারা ক্ষমতায় থাকতে তো অনেক কিছুই করেছে।’

তিনি আরও বলেন, যারা দেশটাকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়, তারা তো বিএনপি জোটের মধ্যে আছে। যারা কথায় কথায় এ দেশকে ইসলামি প্রজাতন্ত্র করতে চায়, তারা তো বিএনপি জোটের মধ্যেই আছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা যে স্থিতিশীল আছে; করোনা মহামারির মধ্যেও যে দেশ এগিয়ে যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিয়ে মানুষের কাছাকাছি তারা পৌঁছাতে পারেনি। সুতরাং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এবং যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিক ফায়দা লুটার স্বার্থে, এই বিএনপি-জামায়াত এবং তাদের দোসররা মিলে এ ঘটনা ঘটিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরও অনেকেই বলছেন। তাদের কাছে জানতে চাই, দেশে আর কী কী বড় সমস্যা আছে?’

হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাগল, না দেশের মানুষ পাগল? উনার বক্তব্যে মনে হয়, রাস্তায় যে পাগল ঘুরে বেড়ায় সে মনে করে সবাই পাগল, শুধু সে ভালো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যটাও সেই রকম।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘করোনা নিয়ে তো অনেক কথা বলেছেন। করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে। গতকাল (১৬ অক্টোবর) সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল। টিকাও ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে। স্কুল-কলেজও খুলে গেছে। অথচ করোনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, টিকা নিয়েও অনেক সমালোচনা হয়েছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা