রাজনীতি

পালিয়ে যাওয়া বিএনপির অভ্যাস

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়ার অভ্যাস নেই। বরং পালিয়ে যাওয়া বিএনপির অভ্যাস।

বুধবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন করেন তিনি। ‌‘অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন তো দণ্ডিত এবং জেলবন্দি। প্রধানমন্ত্রীর উদারতায় তিনি আজকে বাসায় অবস্থান করছেন। কিন্তু যার নেতৃত্বে বিএনপি চলছে তিনিও একজন দণ্ডিত, পলাতক আসামি।

সেতুমন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা হলো তিনি মুচলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেনি। সুতরাং তিনি পলাতক, তার নেতাই তো ফিরে আসেনি। তিনি আবার আওয়ামী লীগের পালানোর কথা বলেন।

ইউপি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তি নমিনেশন পেলে সে ব্যাপারে সুস্পষ্ট অভিযোগ পাওয়া মাত্রই খতিয়ে দেখছি। প্রয়োজনবোধে সংশোধনের উদ্যোগ নিয়েছি। আমি এ বিষয়ে অলরেডি বলেছি, বিতর্কিত কোনো নাম এলে সঙ্গে সঙ্গে খতিয়ে দেখতে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সব সাংগঠনিক ইউনিটকে ১৬ অক্টোবর থেকে সভা ডেকে গঠনতন্ত্র অনুযায়ী যথাযথভাবে রেজুলেশন-তৃণমূলের সুপারিশ প্রস্তুত করার জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছি। এক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাইকে গঠনতন্ত্রের বিধান অনুসরণের নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগে ভাগে রেজুলেশন প্রস্তুত করে রাখতে হবে, যাতে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি, শেষ মুহূর্তে তাড়াহুড়া করে রেজুলেশন প্রস্তুতির কারণে অনেক জায়গায় সাংগঠনিক বিধি অনুসরণ করা হয়নি। এছাড়া শেষ মূহুর্তে একসঙ্গে সব রেজুলেশন নিয়ে কাজ করা একটি কঠিন বিষয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা