রাজনীতি

মামুনুল হ‌কের জা‌মিন নামঞ্জুর

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় বিস্ফোরক মামলায় হেফাজত নেতা মামুনুল হ‌কের জা‌মিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ।

রোববার (১০ অক্টোবর) বেলা এগারোটার দি‌কে মামুনুল হক‌কে কারাগার থে‌কে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ এসএম আ‌শিকুর রহমা‌নের আদাল‌তে হাজির করা হলে তিনি এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট সূ‌ত্রে জানা গে‌ছে, খুনলার সোনাডাঙ্গা থানায় দা‌য়ের করা বি‌স্ফোরক মামলায় রোববার সাক্ষ্যগ্রহ‌ণের দিন ধার্য ছিল। আসামি প‌ক্ষের আইনজীবী লস্কর শাহা আলম আদাল‌তে জা‌মি‌নের আ‌বেদন ক‌রেন।

আদালত মামলার গুরুত্ব বি‌বেচনা ক‌রে জামিন নামঞ্জুর ক‌রে কা‌রাগা‌রে পাঠানোর আদেশ দেন। নির্ধা‌রিত দি‌নে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর পরবর্তী দিন ধার্য ক‌রে‌ছেন আদালত।

রাষ্ট্র প‌ক্ষের আইনজীবী শেখ শামীম আহ‌মেদ পলাশ জানান, আজ সাক্ষ্যগ্রহ‌ণের নির্ধারিত ‌দিন ছিল। সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ ন‌ভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা