রাজনীতি

শুধুমাত্র একটি ডাকের অপেক্ষায় আছি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা সবাই একমত পোষণ করেছি মাঠের আন্দোলনের। এখন শুধুমাত্র একটি ডাকের অপেক্ষা। অর্থাৎ গণতন্ত্রের মুক্তিতে মাঠের আন্দোলনে জন্য যে কাউকে একটা ডাক দিতে হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, সবারই একটা শেষ আছে। প্রশাসনের যারা দালালি করে তাদের একটা শেষ আছে। যারা দালালি করে তারা কখনও মর্যাদা পায় না। বর্তমানে প্রশাসনের অনেকেই ক্লান্ত- যে দেশে কি হচ্ছে। এখন একটা আন্দোলন দরকার তাহলেই দেখবেন প্রশাসন ঘুরে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, গত তিন সাড়ে তিন বছর থেকেই আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছি। এখন থেকে আমরা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করবো না। এখন থেকে শেখ হাসিনার পতনের আন্দোলন করবো। কারণ খালেদা জিয়ার মুক্তির পূর্ব শর্ত হলো শেখ হাসিনার পতন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, হাবিবুর রহমান হাবিব, জিয়া নাগরিক ফোরামের সভাপতি লায়ন মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মুক্তার আখন্দ প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা