রাজনীতি

বিএনপির জোট ছাড়ছে খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ছে খেলাফত মজলিস। শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মজলিসের অফিস ও প্রচার বিভাগের দায়িত্বশীল ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক মো. আবদুল জলিল বলেন, সংবাদ সম্মেলনে আগে আমাদের দলের বৈঠক আছে। সেখানে জোটে থাকা, না থাকার বিষয়ে আলোচনা হবে। তারপর এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় শুরার অধিবেশন ডাকা হয়েছে। এ অধিবেশনেই জোট ত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পুরানা পল্টনের কালভার্ট রোডে সিগাল রেস্টুরেন্টে (লিফট-১২, হোসাইন টাওয়ার, ১১৬, নয়া পল্টন) ব্রিফিং করা হবে।

খেলাফত মজলিসের আমির মাওলানা ইসহাক বলেন, বৈঠক সবার মতামতে সিদ্ধান্ত হবে। আমারা ২০ দলীয় জোটে থাকব নাকি বেরিয়ে আসব। আসলে দীর্ঘদিন তো ২০ দলীয় জোট নিষ্ক্রিয় হয়ে আছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুন ২০ দলীয় জোট ছেড়ে যায় মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। ২০১৮ সালের ২৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে যায় লেবার পার্টি। ২০১৯ সালের ৬ মে ২০ দল ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির আন্দালিব রহমান পার্থ। গত ১৪ জুলাই জোট ছেড়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা