বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

বিএনপি জেগে উঠছে, দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, নতুন কমিটি গঠন করা হচ্ছে। এতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ।

তিনি বলেছেন, কর্মীদের মধ্যে নতুন প্রাণের সৃষ্টি হয়েছে। আর সেজন্যই আজ তাদের (আওয়ামী লীগের) হৃদকম্পন অনুভূত হয়েছে। এখন তারা ভয় পেয়েছে, কাঁপছে। তারা বিএনপির ওপর চড়াও হয়ে আক্রমণ করছে। ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, হয়রানি করছে, তল্লাশি চলছে। কেন হচ্ছে, কারণ কি? কারণ, বিএনপি জেগে উঠছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির ঢাকা দক্ষিণ মহানগর আয়োজিত করোনা ও ডেঙ্গু হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন ব্যবস্থা তৈরি করতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচারুভাবে সংবিধান কেটেকুটে তারা নিজেদের মতো করে নিয়েছে। পরে সমস্ত প্রশাসন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ন্ত্রণে নিয়ে এসে দলীয়করণ করেছে। আজ আমাদের যে গণমাধ্যম আছে, তাদেরও তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। গতকালের পত্র-পত্রিকাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তারা কিভাবে দেশের গণমাধ্যমকে নিয়ন্ত্রণে নিয়েছে।

ফখরুল বলেন, পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো এক নায়ক, কোনো ফ্যাসিবাদী শাসক বা কোনো অত্যাচারী শাসক কোনোদিনই টিকে থাকতে পারে নাই। জনতার উত্তাল রেশের মধ্য দিয়ে তাদের পরাজয় বরণ করতে হয়েছে। তখন আর তাদের খুঁজে পাওয়া যায় নাই।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দেয়ালের লেখাগুলো পড়ুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন। এখনো সময় আছে, পদত্যাগ করেন আপনাদের ব্যর্থতার জন্য। সংবিধানকে লঙ্ঘন করে আপনারা যে অন্যায় করেছেন সেটার জন্য পদত্যাগ করুন। আপনারা জনগণের ভোট আগের রাতে নিয়ে যে অন্যায় করেছেন সেখান থেকে যদি পরিত্রাণ পেতে চান তাহলে অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা