রাজনীতি

বিএনপির ৩ নেতার জামিন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতাকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ এএইচএম ইলিয়াস হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত নেতারা হলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর আগে রোববার দুপুরে তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক এএইচএম ইলিয়াস হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এর আগে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি প্রদর্শন করেন বিএনপি নেতারা। এ নিয়ে গত ১৬ মার্চ আদালতে ৪ বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা