রাজনীতি

বান্ধবীসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল 

সান নিউজ ডেস্ক: ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সবুজ আল সাহবা ও তার বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেকে ইমামের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক রোকসানা আক্তার রুনা। আদালত চার্জশিট দেখে বিচারের জন্য ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ৮ বদলির আদেশ দেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে এক তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও বিবি ফাতেমা ঝুমুরকে গ্রেফতার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। বর্তমানে তারা দুজনই জামিনে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী তরুণী গত বছরের ৫ আগস্ট বিবি ফাতেমা ঝুমুরের বাসায় গৃহকর্মীর কাজ করতে আসেন। তারপর গত বছরের ২৮ সেপ্টেম্বর চিকিৎসক দেখানোর জন্য আসামি বিবি ফাতেমা ঝুমুর ওই তরুণীকে নিয়ে ঢাকায় আসেন। এরপর ছাত্রলীগ নেতা সবুজের বাসায় তাকে নিয়ে যান।

সেখানে ঝুমু ছাত্রলীগ নেতা সবুজকে ভাই হিসেবে কাজের মেয়ের সঙ্গে পরিচয় করে দেন। ওই দিন রাতে আসামি ঝুমু ভুক্তভোগী তরুণীকে আসামি সবুজের কক্ষে পাঠায় এবং শারীরিক সম্পর্ক করতে বলে। পরে আসামি ঝুমুরের সহযোগিতায় সবুজ সেই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা