রাজনীতি

শাহরাস্তিতে আ.লীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

প্রয়াত উপজেলা চেয়ারম্যান ফরিদ উল্লাহ চৌধুরীর স্ত্রী সেফালীর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাস্টার হেলাল উদ্দিন রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

চাঁদপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর শাহরাস্তি উপজেলা পরিষদের উপ নির্বাচনে তফসিল ঘোষণার পর ১৩ সেপ্টেম্বর মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক নাসরীন জাহান চৌধুরী সেফালী, ইসলামি ফ্রন্টের প্রার্থী মাস্টার হেলাল আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি।

তফসিল অনুযায়ী, আজ ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ ও ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত ছিল। তবে মনোনয়নপত্র বাছাইকালে মো. বাবুল মিজির মনোনয়ন বাতিল হয়। আর মাস্টার হেলাল আহমেদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নাসরিন জাহান চৌধুরী সেফালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা