রাজনীতি

জনগণ বিএনপির প্রেসক্রিপশন চায় না

নিজস্ব প্রতিবেদক: ‘নির্বাচনী প্রেসক্রিপশন বিএনপির কাছ থেকে শিখতে হবে না’ মন্তব্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘বাংলার জনগণ বিএনপির প্রেসক্রিপশন শুনতে চায় না, বিএনপির কাছে আমাদের নির্বাচন শিখতে হবে না।’

রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

ডা. মুরাদ বলেন, ‘মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী। নির্বাচনের কী ফরমুলা দেবেন তিনি? মিডিয়াবেজ রাজনৈতিক সংগঠন বিএনপি। ভোটের দিন নাটক রচনায় পটু তারা। আর পল্টনে বসে মিডিয়ার সামনে কান্নাকাটি, ভোট বর্জন...। তারা এজেন্ট খুঁজে পায় না। তাদের এজেন্টরা সিলেট, কক্সবাজার, থাইল্যান্ড ও মালয়েশিয়া ঘুরতে যায়।’

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই, সংবিধান অনুযায়ী আওয়ামী সরকারই তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা