রাজনীতি

যুগ্ম মহাসচিব ও সম্পাদকদের সঙ্গে বিকালে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: চলমান পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আদায়ের কৌশল নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। মঙ্গলবার ছিল ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা মণ্ডলীদের সদস্যদের সঙ্গে বৈঠক। বৈঠকে প্রায় সবাই নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না বলে মত দেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে দ্বিতীয় দিনের বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন বুধবার বিকাল সাড়ে তিনটায় জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

এ বিষযে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল গণমাধ্যমকে জানান, অনেকদিন পরে স্বশরীরে নেতাকর্মীদের সভা হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে নেতাকর্মীরা উজ্জীবিত।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তি, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। সেখানে কেউ যদি উদ্ভাবনী প্রস্তাব দেন তা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা। এই প্রত্যাশা কীভাবে আরও গতিশীল হবে সে বিষয়ে আলোচনা হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা