রাজনীতি

গ্রেফতার করতে সরকার সদা তৎপর

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কাছে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কোনো মূল্য নেই। চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, অথচ সেদিকে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা ও নেতাকর্মীদেরকে গ্রেফতার করতে সরকার যেন সদা তৎপর।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার কর্মী সম্মেলনে পুলিশী হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশ পরিচালনায় ‘সীমাহীন ব্যর্থতা আড়াল করতে’ সরকার বিএনপির নেতাকর্মীদের উপর দমন-নিপীড়নের ‘স্টিমরোলার’ চালাচ্ছে। বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করা হচ্ছে।

নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদেরকে এই ধরণের গ্রেপ্তারের হিড়িকে দেশে সম্পূর্নভাবে স্বৈরশাসন কায়েম হয়েছে। সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী কর্তৃক নেতাকর্মীদেরকে গ্রেপ্তার অপকর্মটি যেন সরকারের চিরস্থায়ী কর্মসূচিতে পরিণত হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা