রাজনীতি

সীমান্তে হত্যাকাণ্ড ন্যক্কারজনক: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে ন্যক্কারজনক হত্যাকাণ্ড থেকে বিরত থাকার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে বাধ্য করতে সরকারকে কার্যকরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ দাবি করা হয়।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের গুলিতে শাহিবর রহমান নামে এক বাংলাদেশি নিহত হন। বিএনপি এ ঘটনার নিন্দা জানায়।

দলটির দাবি, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এই সব হত্যাকাণ্ডের বিষয়ে কখনও কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। সভ্য পৃথিবীর কোনও দেশের সীমান্তে এভাবে মানুষকে গুলি করে হত্যা করা হয় না। এটা আন্তর্জাতিক আইনবিরোধী।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় আরও অংশগ্রহণ করেন—খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা