রাজনীতি

অবিলম্বে নেতাকর্মীদের মুক্তি দাবি ফখরুলের

নিজস্ব প্রতিবেদক: গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রায় ৩০ জন নেতাকর্মী নিয়ে জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা দিয়ে, জিয়ারত শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আজকেও এখানে আসার সময় আমি শুনেছি ২৫ জনের মতো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মহাসচিব বলেন, একটি বিশেষ উদ্দেশ নিয়ে জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এত বছর পর এসেও তারা মুক্ত পরিবেশে কাজ করতে পারছে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে আমরা অনেক আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম। সাংবাদিকরা নির্ভয়ে লিখতে পারবে, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক চিন্তাধারায় দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে উঠবে, মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে। কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। বাংলাদেশ এখন একটি ফ্যাসিস্ট সরকারের যাতাকলে পড়ে সম্পূর্ণরূপে কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে।

চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করার মুহূর্তে বিএনপির ২৫ নেতাকর্মীকে আটকের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার রুবাইয়াত জামান বলেন, সকালে ৮টা বা তারও আগে যদি কেউ এখানে এসে দাবি করে, সে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে, সেটা যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে। কারণ প্রোগ্রাম তো ১১টার পর। সকালে তারা কি করছেন। তাই তাদের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। এটাকে আটক বা গ্রেফতার বলা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলি সফু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা