রাজনীতি

মন্ত্রীরা কাজের কাজ কিছুই করছে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কিন্তু কাজের কাজ কিছুই করছেন না। জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় তারা যা খুশি তা-ই করছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জে করোনা হেল্প সেন্টার উদ্বোধনকালে এসব অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকারের মন্ত্রীরা বলছেন একে একে সব খুলে দিচ্ছি। শিল্প-কলকারখানা, গণপরিবহন, মার্কেটসহ সব খুলে দিচ্ছেন কিন্তু স্কুল-কলেজগুলো খুলে দেবেন না। আমরা দেখতে পেলাম ইউরোপে স্কুল-কলেজ খুলে দিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে। তাদের জীবন ধ্বংস করেনি। অথচ আমাদের সরকার স্কুল-কলেজ খুলে দিচ্ছে না।

তিনি বলেন, সরকার লকডাউন তুলে দিয়েছে। যেখানে সরকারি হিসাবে গড়ে প্রতিদিন ২৫০ জনের বেশি লোক মারা যাচ্ছে। গ্রামগঞ্জে যারা মারা যাচ্ছে, তাদের হিসাব নেই। অথচ যখন ৫০ জন মারা যেত তখন লকডাউন দেয়া হয়েছিল। জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তা-ই করছে।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে রিজভী বলেন, অথর্ব স্বাস্থ্যমন্ত্রীর করোনা সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। স্বাস্থ্যমন্ত্রী বলছেন আমার করার কিছু নেই। অথচ বিভিন্ন দাতাগোষ্ঠী অক্সিজেন কনটেন্ট দিয়েছে, যা বিমানবন্দরে পড়ে আছে। আজ পথে-ঘাটে, ধানক্ষেতে মরদেহ পড়ে আছে। শুধু চারদিকে মরদেহের গন্ধ আর হাহাকার চলছে। করোনায় আক্রান্ত রোগীরা আধুনিক চিকিৎসা পাচ্ছেন না। কিছু বেসরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা থাকলেও সরকারি হাসপাতালগুলোতে নেই। মফস্বলের অবস্থা আরো ভয়াবহ। না আছে ওষুধ, না আছে চিকিৎসা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে করোনা হেল্প সেন্টার চালুর অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ বিএনপির আয়োজনে এ হেল্প সেন্টার উদ্বোধন করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, বিএনপি নেতা নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা